রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে এবং ভোটের লেভেল প্লেয়িং ঠিক রাখতে ফরিদপুরের সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন ভ্রাম্যমান আদালত। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। 

এ সময় ভোটকেন্দ্রগুলোর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, প্রবেশ ও বের হওয়ার পথ, ভোটগ্রহণ কক্ষের পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।

কেন্দ্র পরিদর্শনকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো বলেন, ‘একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী সমন্বিতভাবে কাজ করছে।’ 

ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা, প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা শক্ত হাতে দমন করবো।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close