শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে এনসিপির প্রার্থী আল আমিনের গণমিছিল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট প্রার্থী এড আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রয়ারি) সকালে ফতুল্লার ভুইগড় দারুসুন্নাহ ইসলামীয়া কামিল মাদ্রাসা এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়।

এসময় আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘যেখানে যাচ্ছি সেখানেই ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আগামী ১২ ফেব্রুয়ারী শাপলা কলির বিজয় হবে। বিজয় নিয়েই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’

গণমিছিল শুরুতে বক্তব্য রাখেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন।

পরে মিছিলটি ভুইগড় থেকে কুতুবপুর, দেলপাড়া ফতুল্লা হয়ে পঞ্চবটিতে গিয়ে শেষ হয়

মিছিলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close