শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
মানিকগঞ্জ জেলা জিয়া মঞ্চের কমিটি থেকে ৪০ জন বহিষ্কার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গসংগঠন জিয়া মঞ্চের মানিকগঞ্জ জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি থেকে ৪০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হেসেন (ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতারা বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনি প্রচারণায় জড়িত ছিলেন। বিষয়টি দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হওয়ায় মানিকগঞ্জ জেলা জিয়া মঞ্চের (আংশিক পূর্ণাঙ্গ) কমিটির বিভিন্ন পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদধারী নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃতদের সঙ্গে জিয়া মঞ্চের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা রক্ষা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি।

এ বিষয়ে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হেসেন (ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক) বলেন, ধানের শীষের মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করায় গতকাল (৫ ফেব্রুয়ারি) তাদের বহিষ্কার করা হয়েছে। তবে তারা বিএনপির প্রার্থীর কাছে ভুল স্বীকার করে ধানের শীষের পক্ষে কাজ করলে তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বহিষ্কার   মানিকগঞ্জ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close