শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নাটোর- ৪ আসনে জামায়াত প্রার্থী প্রচারনায় বাধা দেবার অভিযোগ
বড়াইগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোর- ৪ আসনে জামায়াত প্রার্থী আব্দুর হাকিমের নির্বাচনি প্রচারনার সময় নারী কর্মীদের বাধা দেবার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বনপাড়া এলাকায় জামায়াতের নির্বাচনে অফিসের সামনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়।

জামায়াত প্রার্থীর নির্বাচনি পরিচালনা কমিটির পৌর আহবায়ক হুমায়ুন কবির জানান, বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীর সমর্থকরা দাড়িঁপাল্লার প্রচারনার সময় নারী কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন। 

এ বিষয়গুলো লিখিত আকারে আইনশৃঙ্খলা বাহিনিকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জাতীয় যুবশক্তির জেলা সদস্য সচিব শারমিন আক্তার, জাতীয় ছাত্রশক্তির জেলা সদস্য সচিব নাঈম ইসলামসহ ছাত্র শিবির ও খেলাফত মজলিসসহ জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তবে বিএনপি প্রার্থী আব্দুল আজিজ জানান, জামায়াতের প্রচার-প্রচারনায় বাধা দেবার কোনও ঘটনা ঘটেনি।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close