শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
একাত্তরের বিরোধীরা ক্ষমতায় যেতে চায়: সরওয়ার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নানা রূপে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে ধানের শীষ প্রতীকের গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

গণসংযোগে সরওয়ার আলমগীর বলেন, ‘একাত্তরের চেতনার বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তিগুলো গণতন্ত্র ও দেশের ভবিষ্যতের জন্য হুমকি। তাদের অপচেষ্টার জবাব ব্যালটের মাধ্যমেই দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেবে। এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র রক্ষার লড়াই।’

এ সময় তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা নুরুল হুদা চৌধুরী, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, পাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান একেএম সরওয়ার হোসেন স্বপন, রেজাউল করিম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close