রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার শাহীন নিহত
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহীন মিয়া (৪০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা যায়, সৌদি আরবের দাম্মাম আপকিক-আলহাসা সড়কে তিনি নিহত হন।

বুধবার (৪ ফেব্রুয়ারী) সৌদি সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সিইউসি কোম্পানিতে কাজ করতেন। কোম্পানির গাড়ির চাপায় ঘটনাস্থলেই শাহীন মিয়া নিহত হন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি মো. সুমন মিয়া। তিনি জানান, দুর্ঘটনার পরপরই শাহীন মিয়ার মৃত্যু হয়।

জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন শাহীন মিয়া। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ও চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছে তার স্ত্রী ও সন্তানরা।

নিহতের স্বজনরা জানান, মরদেহ দেশে আনার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। পাশাপাশি তারা দাবি জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত মৃত্যুর কারণ উদঘাটন করতে হবে। 

একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা কামনা করেছেন পরিবার। শাহীন মিয়ার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নাগাইশ গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close