রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
পোস্টাল ভোটের সুষ্ঠতায় কঠোর অবস্থানে নির্বাচন কমিশনার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রবাসী ভোটসহ কোনো ক্ষেত্রেই ইলেকট্রোরাল ইন্টিগ্রিটির ওপর প্রশ্ন ওঠে—এমন কোনো পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করা হবে না। এ বিষয়ে নির্বাচন কমিশন শতভাগ সতর্ক এবং এক শতাংশও আপোষ করবে না।

শুক্রবার (৬ ফেব্রয়ারি) সকাল ১০টায় নীলফামারী সরকারি কলেজের মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, “প্রবাসী পোস্টাল ভোট আমাদের জন্য নতুন একটি ব্যবস্থা। ফলে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। কিন্তু এর সুষ্ঠু বাস্তবায়নের বিষয়ে একবিন্দুও আমরা কম্প্রোমাইজ করবো না।”

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “এটা সত্য যে একটি প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছিল। তবে যতদূর আমরা জানি, অধিকাংশ অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। কিছু সংখ্যক অস্ত্র এখনো উদ্ধার বাকি থাকলেও তা নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তার জন্য হুমকি নয় বলে আমরা মনে করি।”

তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং অবশিষ্ট কিছু অস্ত্র থাকলেও তা নির্বাচনের পরিবেশে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।

নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবিরসহ অন্যান্যরা।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close