রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কেশবপুরকে চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার আবুল হোসেনের
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কেশবপুরকে চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ কেশবপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, ‘ধানের শীষ শান্তি ও উন্নয়নের প্রতীক। এ জন্য সারাদেশে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

‘ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে ১৯৭১ সালের পরাজিত শক্তিদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল। ১৯৭১ সালেও তারা বাংলাদেশের বিরোধিতা করেছিল। এখনও তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা এ দেশে জন্মেছেন। এ দেশে আপনাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আপনাদের কোন সমস্যা থাকলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকল সমস্যার সমাধান করবো।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া-পাড়া অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি জয়ী হতে পারি, তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। কেশবপুরে কোনো সন্ত্রাসীর সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। চাঁদাবাজদের চাঁদাবাজি করার সুযোগ থাকবে না। কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ।”

ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ইউনিয়নের বুড়িহাটি গ্রাম, কাবিলপুর গ্রাম, হাসানপুর গ্রামসহ বিভিন্ন গ্রামের পাড়া-পাড়া শত শত নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আলা উদ্দিন আলা, হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান কাকর, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী প্রমুখসহ অনেকে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর   চাঁদাবাজ   আবুল হোসেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close