শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
পোরশায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড়ে মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দুরুল হোদা (৫৫) নামের এক আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। 
   
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোমস্তাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

দুরুল হোদা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার জশৈল গ্রামের মৃত তৈমুর আলীর ছেলে। 
 
জানা গেছে, ১৭ জানুয়ারি সন্ধ্যায় পোরশা উপজেলার মোশানতলা মোড়ে একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় পোরশা থানায় একটি মামলা হয়। 

নওগাঁ জেলার পুলিশ সুপারেরর প্রত্যক্ষ নির্দেশনায় তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহযোগিতায় তাকে গ্রেফতার করে থানা পুলিশ। 

গ্রেফতারকালে আসামির নিজ বাড়ি থেকে ডাকাতিতে লুন্ঠিত একটি স্মার্টফোন, ডাকাতির ভাগের ৪,৫০০ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়। 
 
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, ‘আসামিকে জিজ্ঞাসাবাদে সে সহ ডাকাতির ঘটনায় ছয় জনের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  পোরশা    ডাকাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close