শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকিকে ভিন্ন আয়োজনে বরণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ৮:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাচ-গান আর ভিন্নধর্মী এক সাংস্কৃতিক আবহে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর উপজেলা) আসনের বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকিকে বরণ নিয়েছে তার সমর্থকরা। 
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেয়া হয়। 
 
গণসংহতি আন্দোলনের নেত্রী নাদিরা হকের আয়োজনে এ সময় পরিবেশন করা হয় নাচ-গান আর সাংস্কৃতিক পরিবেশনা। এমন আয়োজন উপভোগ করেন জোনায়েদ সাকি। 

এ সময় উপস্থিত সবার উদ্দেশ্য জোনায়েদ সাকি বলেন, ‘আমি আপনাদের রান্নার কষ্ট দূর করবো শীঘ্রই। গ্যাসের অভাবে আপনাদের বিড়ম্বনায় পড়তে হয় তা আর হবে না। নিরাপদ ও সুশৃঙ্খল এক জীবনের প্রতিশ্রতি দিচ্ছি আমরা। এই অঞ্চলের মানুষ থাকবে নিরাপদ।’ 

নারীদের কর্মক্ষেত্রসহ সামাজিক কোনো হয়রানির স্বীকার হতে হবে না বলেও আশ্বাস দেন তিনি। 

শিক্ষাকে যুগোপযোগী করে তোলার বিষয়ে জোনায়েদ সাকি বলেন, ‘বাঞ্ছারামপুর হবে শিক্ষার নগরী। এখানকার স্কুল, কলেজ, মাদ্রাসায় আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো আমরা। এক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না।’

এ সময় তিনি মাথালের পক্ষে ভোট চান। 

আয়োজক নাদিরা হক জানান, ‘জোনায়েদ সাকিই হতে পারে এই অঞ্চলের কাণ্ডারি। সংস্কৃতিমনা এই মানুষটিকে তাই সাংস্কৃতিক আবহে বরণ করা হলো।’
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  বাঞ্ছারামপুর    ব্রাহ্মণবাড়িয়া    জোনায়েদ সাকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close