মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়ার উন্নয়নে সবার ভোট প্রার্থনা রিয়াজুল হান্নানের
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর-৪, কাপাসিয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ খেয়াঘাট বালির মাঠে বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ রিয়াজুল হান্নান।

তিনি এ সভায় বলেন, ‘কাপাসিয়ার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করুন। বিজয়ী হলে সবার জন্য বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত হবে। এছাড়া তিনি চাঁদাবাজিমুক্ত, ঐক্যবদ্ধ এবং আধুনিক কাপাসিয়া গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে ধর্মের নামে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়।’

উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন সভাপতি মো. সোলায়মান মোল্লা। সাধারণ মো. মাসুম সরকার প্রাণবন্ত পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফিনল্যান্ড বিএনপির সভাপতি আবুল হাশেম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার রাহাত রহমান টুকু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু মো. আব্দুল্লাহ আল কাকন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা ও উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, অ্যাডভোকেট মোঃ মীর সেলিম, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মোড়ল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন সোহেল প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করে বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে নিরীহ মা-বোনদের বিভ্রান্ত করছে। তারা সাধারণ মানুষের স্বাভাবিক ধর্ম পালনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

তিনি হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলেন, বিগত দিনে তার পিতাকে ভোট দিয়ে এমপি-মন্ত্রী বানিয়েছিলেন। এখন তিনি ভোট পেলে পিতার স্বপ্ন বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। তাই সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবেন। বিএনপি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়েছে। গত ১৭ বছরে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল।’ তিনি অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো শেষ করতে জনগণের সহযোগিতা চান।

শাহ রিয়াজুল হান্নান সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি সবাইকে দলমতের ঊর্ধ্বে উঠে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। দল সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা, কৃষকদের জন্য ১০টি সুবিধা সহ কৃষি কার্ড, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহিলাদের ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার সংখ্যা বাড়ানো হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   উন্নয়ন   রিয়াজুল হান্নান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close