শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পার্লারের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিখোঁজের ৯ দিন পরে নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের ভেতর থেকে কামরুন নাহার ইতি নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করেছে পুলিশ।
  
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নগরীর আমলাপাড়ায় পরী বিউটি পার্লারের টয়লেট থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। 

নিহত নারী ওই পার্লারটি চালাতেন।
   
নিহতের স্বজনরা জানান, নিহত ইতির স্বামী মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই ইতিকে নির্যাতন করতো। গত ২৮ জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। স্বামীকে বললে সে নির্বিকার ছিল। আজ শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে আশেপাশের লোকজন ও বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়। পরে পুলিশ পার্লারের দরজার তালা ভেঙ্গে টয়লেটের ভেতর থেকে ইতির মরদেহ উদ্ধার করে। 
  
সদর মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পঁচে যাওয়ায় সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ    পার্লার    মরদেহ উদ্ধার   স্বামী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close