শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শাহরাস্তি প্রিমিয়ার লিগের ফাইনাল শনিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ৯:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। দেশের অন্যতম বৃহত্তম টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩ এর পর্দা নামতে চলেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গড়াবে ২০২৬ আসরের ফাইনাল। শিরোপামঞ্চে লড়বে টিম জিমজোন ঢাকা ও চাঁদপুরের হাজীগঞ্জ ভিক্টোরি সুপার হিরোজ।

শনিবার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল এগারোটায় শুরু হবে ফাইনাল।

শিরোপামঞ্চে থাকবেন জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন ক্রিকেটার। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে জমকালো আয়োজন।

গত বছর ১৯ ডিসেম্বর জমকালো আয়োজনে মাঠে গড়ায় টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল সিজন-৩। দেশের বিভিন্ন অঞ্চলের ৩২টি দল নিয়ে শুরু হয়েছিল আসর। প্রথম রাউন্ড থেকেই নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয় আসরটি। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের খেলা শেষে ফাইনালে স্থান করে নিয়েছে জিমজোন ঢাকা ও ভিক্টোরি সুপার হিরোজ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে শিরোপার পাশাপাশি দেওয়া হবে ৬ লক্ষ টাকা প্রাইজমানি। রানার্সআপ দল ট্রফির পাশাপাশি প্রাইজমানি পাবে ৪ লক্ষ টাকা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান সানসিটি পলিক্লিনিক ও বিএএন কোম্পানি।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব ম্যাচের পাশাপাশি ফাইনালও সম্প্রচার করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যাবে ‘শাহরাস্তি প্রিমিয়ার লিগ’ ফেসবুক পেজ ও ‘ই স্পোর্টস’ পেজ থেকে।

শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেনের হাত ধরে ২০২৩ সালে টুর্নামেন্টটি শুরু হয়। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় উপলতা স্পোর্টিং ক্লাব। গত আসরে ভিক্টোরি সুপার হিরোজকে হারিয়ে শিরোপা জেতে কুমিল্লার গুণবতী আলকরা স্পোর্টস ইউনিটি চৌদ্দগ্রাম।

কেকে/এলএ 


আরও সংবাদ   বিষয়:  ফাইনাল   শনিবার   শাহরাস্তি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close