শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গৌরনদীতে ধানের শীষের পক্ষে নেতা-কর্মীদের উঠান বৈঠক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২০ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ৯:২২ পিএম

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্থী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর মাদ্রা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

জামাল সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও টরকী বন্দর ঐতিহ্যবাহী বণিক সমিতির সভাপতি, বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা শরীফ শাহবুব হাসান। 

তিনি বলেন, “ধানের শীষ বিজয়ী হলে এলাকায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে এবং গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম কাফি, বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিন্টু সরদার, যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, বিএনপি নেতা বাসার আকন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সহিদ চাপরাশি ও সাধারণ সম্পাদক সংগ্রাম বেপারী।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা কাওছার ফকির, জিয়াউল সরদার, মিন্টু হাওলাদার, ফারুক বেপারী, আনিচ বেপারী, রিয়াজ বেপারী, সজিব মাঝি, গৌরনদী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব খান, সাবেক বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব মাঝি, যুবদল নেতা সাইফুল বেপারী, সাব্বির তালুকদার, শিপন তালুকদার, রিপন বেপারী, রেজাউল সরদার, মনির সরদার, সুজন চাপরাশি, জহুরুল ইসলাম খান, সাহিন সরদারসহ বার্থী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close