মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
নির্বাচনি প্রচারণায় রোহিঙ্গাদের ব্যবহার, গুলিবিদ্ধ পাঁচ
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ৯:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনসহ বিভিন্ন আসনে নিজেদের সমর্থন বেশি দেখাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে মিটিং-মিছিল করার খবর পাওয়া গেছে। এদিকে কক্সবাজারের টেকনাফে বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জন রোহিঙ্গা নাগরিক ও তিনজন স্থানীয় বাসিন্দা রয়েছেন।

  

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে আহতদের মধ্যে দুই জনের অবস্থা  আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে।


প্রশাসন রোহিঙ্গা ক্যাম্প এই সময়ে সিলগালার কথা বললেও রোহিঙ্গারা অনায়াসে বাইরে এসে নির্বাচনি প্রচারণায় যোগ দিচ্ছে বলে খবর রয়েছে। 


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় বিএনপির প্রার্থীর নির্বাচনি প্রচারণার একটি ড্রাম্পার ট্রাক একজন নারী গায়িকা ও ১০-১২ জন কর্মী নিয়ে ওই সড়ক দিয়ে অতিক্রম করে। ট্রাকটি চলে যাওয়ার কয়েক মিনিট পর প্রচারণা দেখতে আসা জনতার ভিড়ের মধ্যে মদ্যপ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জালাল প্রকাশ বিদেশি অস্ত্র দিয়ে অতর্কিতভাবে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ জন গুলিবিদ্ধ হোন। আহতদের উদ্ধার করে প্রথমে লেদা আইআরসি ও আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।


এ ঘটনায় আহতরা হলেন হ্নীলার ৯ নম্বর ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা ভেক্কা মিয়ার ছেলে বাচামিয়া (৪৫), ৮ নম্বর ওয়ার্ডের আলীখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন (১১), একই এলাকার আব্দুল জলিলের শিশু কন্যা নুসরাত জান্নাত রাফি (১৮ মাস), আলীখালীর পার্শ্ববর্তী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ফাইভ ব্লকের বাসিন্দা নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭) ও ডি-ফোর ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।  


টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।’


এ বিষয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা জড়ো হয়। সে সময় দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হোন। কারা এ ঘটনায় জড়িত, তা এখনও জানা যায়নি।'


কেকে/এসএএস



আরও সংবাদ   বিষয়:  নির্বাচনি প্রচারণা    রোহিঙ্গা   গুলিবিদ্ধ    কক্সবাজার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close