সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ফেনীর বিতর্কিত এসিল্যান্ড প্রত্যাহার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনী সদর উপজেলার বিতর্কিত সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে নির্বাচনি কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। পক্ষপাতমূলক আচরণের অভিযোগে ফেনী-২ আসনে গণঅধিকার পরিষদের ট্রাংক মার্কার প্রার্থী জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়ার দাবির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এসিল্যান্ড জসিম উদ্দিনকে নির্বাচনি কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘ ৩১ ঘণ্টা পর দাবি মেনে নেওয়ায় অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন তারিকুল ইসলাম ভূঁইয়া।

এর আগে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকে অনশনে বসেন তিনি। সকাল থেকে চার-পাঁচজন কর্মী নিয়ে প্ল্যাকার্ড হাতে মূল ফটকে অবস্থান নেওয়ায় সেখানে যানবাহন প্রবেশ বন্ধ হয়ে যায় এবং দপ্তরের কর্মকর্তাদের পায়ে হেঁটে কার্যালয়ে প্রবেশ করতে হয়।

বেলা সোয়া ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা ঘটনাস্থলে এসে দাবি মানার বিষয়ে আশ্বাস দিলে তারিকুল ইসলাম ভূঁইয়া মূল ফটক ছেড়ে একপাশে অবস্থান নেন।

অনশন কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারিকুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেন, ফেনী-২ আসনে নির্বাচনি আচরণবিধি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে এবং প্রশাসন পক্ষপাতমূলক ভূমিকা পালন করছে। তিনি দাবি করেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন তাকে হুমকি ও ধমকি দিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, এসব বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না; বরং নির্দিষ্ট একটি প্রার্থীর পক্ষে বিলবোর্ড ও রঙিন প্রচারে একতরফাভাবে সুযোগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি আট ঘণ্টার মধ্যে এসিল্যান্ডকে প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত, সোমবার ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সদর উপজেলার এসিল্যান্ড জসিম উদ্দিনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, গত রোববার (৩১ জানুয়ারি) ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনি প্রচারের জন্য একটি ক্যারাভ্যানের উদ্বোধন করা হলে, উদ্বোধনের পরপরই সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যারাভ্যানটি আটক করেন এবং নির্বাচনি কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এসময় তিনি ২০ হাজার টাকা জরিমানাও করেন।

মজিবুর রহমান মঞ্জুর অভিযোগ ছিল, দেশজুড়ে নির্বাচনি প্রচারণায় ক্যারাভ্যান ব্যবহার হলেও শুধুমাত্র ফেনীতে ঈগল প্রতীকের প্রার্থীর ক্যারাভ্যানকে লক্ষ্য করে জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর একই দিন রাতে বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়ার আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে ২০ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়।

কেকী/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফেনী   বিতর্কিত   এসিল্যান্ড   প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close