সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
দেশজুড়ে
বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার দুই
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর রাতভর পৃথক অভিযানে মারামারি (সংঘর্ষ) মামলার দুই পলাতক আসামিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বানিয়াচং সেনাবাহিনীর ক্যাম্পের- ৬ মাধ্যমে গ্রেপ্তারের বিষযটি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মিয়াখানী মহল্লার আরিফ উল্বারের পুত্র মোহাম্মদ আলী (৪৫) ও দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ মহল্লার ডা. হাবিবুর রহমানের পুত্র মো. আলমগীর মিয়া (৪২) কে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ১টি বল্লম, ৪০টি টেটা, ২টি বড় টেটা, ১টি ছুরি ও ৪টি দা উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বানিয়াচং থানা পুলিশ নিশ্চিত করেছে যে, আটককৃত মোহাম্মদ আলী ও আলমগীর মিয়াকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কেকে/ এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close