শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
ফটিকছড়িতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস ষ্টেশন মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির জাতিকে আলোকিত মানুষ উপহার দিয়েছে। অথচ এখনো একটি মহল শিবিরকে নিয়ে অপপ্রচার ও মিথ্যা প্রপাগান্ডায় লিপ্ত রয়েছে। এমনকি একসময় অস্ত্রের শক্তিতে দমন করার চেষ্টা করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, সেই অস্ত্র আজ ভোঁতা হয়ে গেছে। ইসলামী ছাত্রশিবিরকে আর ঠেকিয়ে রাখা যাবে না।’

তিনি আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের আদর্শিক আন্দোলন ও উদ্দীপনা কোনোভাবেই থামানো সম্ভব নয়। কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।’

উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এবং ফটিকছড়ি উপজেলা সেক্রেটারি মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সহকারী দাওয়াহ সম্পাদক শহিদুল ইসলাম শাফি, ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রশিবি   র‍্যালি   সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close