শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
নীলফামারীতে ধানের শীষের প্রচারণায় বাধার অভিযোগ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৮ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ৯:৪৩ পিএম
নীলফামারী উন্নয়ন মঞ্চের সংবাদ সম্মেলন

নীলফামারী উন্নয়ন মঞ্চের সংবাদ সম্মেলন

নীলফামারী-২ (সদর) আসনে ধানের শীষের প্রচারণায় জামায়াত সমর্থকদের পক্ষ থেকে বাধার অভিযোগ করেছেন এক নারী শিক্ষার্থী। 
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের নীলসাগর গ্রুপের পরিবহন পুলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। 
    
নীলফামারী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার এলিন অভিযোগ করে বলেন, ‘গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা সদরের বেলতলী বাজারে নীলফামারী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে নয় জন মিলে নারীদের একটি দল ভোটের প্রচারে যাই। সেখানে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ায় স্থানীয় জাহাঙ্গীর, বাবু, রাশেদ, খোকন নামের কয়েক ব্যক্তি আমাদের প্রতি অশালীন আচরণ ও অকথ্য ভাষায় গালাগালি করে মারধরে উদ্যত হোন। স্থানীয়রা আমাদেরকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে তাদের পরিচয় জানতে পারি তারা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীলফামারী উন্নয়ন মঞ্চের উপদেষ্টা রুহুল আমীন। 

তিনি বলেন, ‘নীলফামারীর উন্নয়নের জন্য উন্নয়ন মঞ্চের কর্মীরা ধানের শীষের পক্ষে মাঠ পর্যায়ে ভোটের কাজ করছেন। তাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা চাই না নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হোক।’

কেকে/এসএএস 


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী উন্নয়ন মঞ্চ    সংবাদ সম্মেলন    ধানের শীষ    প্রচারণায় বাধা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close