ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার পাটোয়ারী বলেছেন, ‘‘আবদুল আউয়াল মিন্টু ঘরে ঘরে ও জেলায় জেলায় জন্মায় না। আবদুল আউয়াল মিন্টু দেশের অর্থনীতিতে একজন পরিচিত নাম। দলের চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন যে আবদুল আউয়াল মিন্টু নির্বাচনি প্রতিদ্বন্দ্বীতা করতে হবে।’’
‘‘তাই তিনি ৮০ বছর বয়সে ধানের শীষের প্রতীক নিয়ে মানুনের দ্বারে দ্বারে ঘুটে বেড়াচ্ছেন। দেশের উন্নয়নের জন্য বিশেষ করে ফেনীর উন্নয়নের জন্য তার খুবই বেশি প্রয়োজন। তিনি দেশের কৃষি খাতে, শিল্পখাতে, শিক্ষাখাতে ও শ্রমজীবনসহ সকল অঙ্গণে অবদান রেখে আসছেন। দেশের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আবদুল আউয়াল মিন্টু অন্যতম।’’
‘‘ফেনী-৩ আসন অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন দেশের রত্ন। তাকে বিপুল ভোটে জয় লাভ করানো আমাদের সবার দায়িত্ব। তিনি এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন এতে কোনো সন্দেহ নেই। তিনি একজন শিল্পপতি। দেশের কৃষিখাতে তার অবিস্মরণীয় অবদান রয়েছে। তাই আপনারা তাকে দল, মত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’’
গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নবাবপুর বাজার ও ভোর বাজারে গণসংযোগ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোজাম্মেল হোসেন আরিফের উদ্যোগে গণসংযোগে অংশ নেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মায়ন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন লন্ডনী, সোনাগাজী উপজেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন লিটন, সাবেক জেলা ছাত্রদল নেতা শরিফুল ইসলাম রুবেল, নবাবপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ইব্রাহিম মোমিন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন ভূঁইয়া সোহাগ, সদস্য সচিব ও সাবেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামছুদ্দীন সেলিম, মালয়েশিয়া বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আফছার রাফি, সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইউনুস খান রুবেল, সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন মেম্বার, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান নিরু ও ইব্রাহিম মুফতি, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মো: মঞ্জু, ইউনিয়ন যুবদল নেতা আফসার মহিন, আরিফুল ইসলাম নিরব, মো: মমিন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল আফসার সোহাগ, ছাত্রদল নেতা মো: তাফহিম প্রমুখ।
মোজাম্মেল হোসেন আরিফ বলেন, ‘‘আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন আমরা ধানের শীষে ভোট দিবো। সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে যুবদল সর্বাত্মক সহযোগিতা করে যাবে। জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খোন্দকার ও সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত আমাদের নির্দেশনা দিয়েছেন যেন ধানের শীষের ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারেন। আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই কাঁদে কাঁদে মিলিয়ে ভোট বিপ্লবে অংশগ্রহণ করবো। ধানের শীষকে বিজয়ী করার জন্য আমিরা বিগত ১৫ দিন যাবত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।’’
কেকে/এলএ