শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড জরুরি : হামিদুর রহমান
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর জেলা সেক্রেটারি হামিদুর রহমান বলেছেন, দেশের অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। বাংলাদেশকে ভবিষ্যতে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার কোনো বিকল্প নেই। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা সমাজের সর্বস্তরে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িত, আসন্ন ১২ তারিখের নির্বাচনে ছাত্রসমাজকে তাদের বিরুদ্ধে লাল কার্ড দেখাতে হবে।’

গঙ্গাচড়া সরকারি কলেজ থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে গঙ্গাচড়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্যকালে হামিদুর রহমান ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর কাশেম আলী, জুলাই বিপ্লবের দুই হাজার শহীদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

তিনি বলেন, ‘দেশে প্রায় চার কোটি ছাত্র জনতা রয়েছে। তাদের সচেতন ভোটের মাধ্যমেই ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’ 

একই সঙ্গে দাবি করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাজ ইতোমধ্যে ছাত্রশিবিরকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সাদাকে সাদা এবং কালোকে কালো বলা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। পাশাপাশি সারা দেশে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তিনি।’

ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে এবং যারা ‘না’ বলে প্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধেও লাল কার্ড দেখাতে হবে।’

এ সময় যমুনায় ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতা জাবেরের ওপর গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ও গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, কুড়িগ্রাম জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা রইসুল মোফাসসির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, রংপুর জেলা শিবিরের অর্থ সম্পাদক হানিফুর রহমান স্বাধীন, গঙ্গাচড়া পূর্ব থানা সভাপতি সাহেব আলী, পশ্চিম থানা সভাপতি শোয়াইবুর রহমান, শিবির নেতা নাজমুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close