রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফটিকছড়িতে বিএনপির গণসংযোগ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি একটি সম্প্রীতিময় ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনী চৌধুরী। তিনি বলেন, শান্তির বাংলাদেশ গড়তে হলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। সকল বিভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের ধানের শীষ প্রতীকের সমর্থনে ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারে আয়োজিত গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে এ দেশের শত শত ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এসব হত্যার বদলা নেওয়ার অর্থ হলো ধানের শীষকে বিজয়ী করা। বিএনপি ক্ষমতায় এলে ঘুমখুন, বিচারবহির্ভূত হত্যা বা দমন-পীড়নের রাজনীতি করবে না।’

তিনি বলেন, ধানের শীষে ভোট দেওয়া মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দেওয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভোট দেওয়া।

গণসংযোগকালে লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি সরওয়ার হোসেন, সুজাউদ্দিন চৌধুরী, যুবদল নেতা মুরশেদ হাজারী, মঈনউল্লাহ উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বেলাল উদ্দিন মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close