মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সোনাইমুড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে সোনাইমুড়ী উপজেলা বিএনপি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন স্বানিসহ অন্যান্য নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে কুতুব উদ্দিন বলেন, ‘জামায়াতে ইসলামী রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি ও এর নেতাকর্মীদের বিরুদ্ধে মনগড়া, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে। বাস্তবতার সঙ্গে এসব অভিযোগের কোনো সম্পর্ক নেই।’

তিনি বলেন, “আমার জানা ও শোনা মতে, ২ নম্বর নদনা ইউনিয়নের একটি ওয়ার্ডে জনসংযোগ চলাকালে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে উভয় পক্ষের নেতৃবৃন্দ বসে বিষয়টি মীমাংসা করে দেন। এরপরও জামায়াত নেতৃবৃন্দ মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন।”

তিনি আরও বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’

এ সময় তিনি দাবি করেন, জামায়াতের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করা হয়েছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা অভিযোগ অব্যাহত থাকলে বিএনপি আইনগত ও রাজনৈতিকভাবে উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে। এসময় সোনাইমুড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সোনাইমুড়ী   উপজেলা   বিএনপি   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close