সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
অন্যায় করলে ধানের শীষের প্রার্থীর পিঠের চামড়া তুলে দেওয়া হবে: শামীম
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ১০:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট-২ আসনের নির্বাচনি মাঠ উত্তপ্ত করে ধানের শীষের প্রার্থীকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার শামীম কামাল।

তিনি বলেন, ‘‘এই অন্যায় বন্ধ করেন, জনাব প্রার্থী। আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনাদের লোক যদি এসব বন্ধ না করে তাহলে পিঠের চামড়া ছিঁড়ে তুলে দেবো। কালীগঞ্জ-আদিতমারীতে চাঁদাবাজি ও হামলা-মামলা করার মতো কোনো বাপের বেটার জন্ম হয়নি।’’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট-২ আসনের আদিতমারী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানকে উদ্দেশ্য করে বক্তব্য

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ব্রিগেডিয়ার শামীম বলেন, “আপনি যে নির্যাতনের শিকার হয়েছেন, সেটা আমরা জানি। আপনাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পেটানো হয়েছে, ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। আপনার এই যন্ত্রণার জন্য আমরা প্রতিবাদ করি। কিন্তু বাংলাদেশ থেকে মুচলেকা দিয়ে আপনার লন্ডনে চলে যাওয়া আমাদের ব্যথিত করেছে।”

তিনি আরও যোগ করেন, “লন্ডনে বসে আপনি নেতাকর্মীদের সংযত হওয়ার কথা বলছেন। মনে রাখবেন, বাংলাদেশের জনগণ যদি একবার মুখ ফিরিয়ে নেয়, তবে আপনাদের অস্তিত্ব থাকবে না।”

মিথ্যা মামলা ও নেতাকর্মীদের অবমূল্যায়ন

জনসভায় ক্ষোভ প্রকাশ করে জনতার দলের চেয়ারম্যান বলেন, “দেশে ফেরার পর লক্ষ লক্ষ মানুষ আপনাকে সংবর্ধনা দিল। কিন্তু বিগত সময়ে যারা মিথ্যা মামলায় হয়রানির শিকার হলো, তাদের বিষয়ে আপনি একটি শব্দও বললেন না। যারা এক বছর ধরে ঘরে ফিরতে পারছেন না, তাদের কথা একবারও ভাবলেন না।”

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “দেশের প্রধান দুটি দল জামায়াত ও বিএনপির উচিত ছিল সরকারের কাছে মিথ্যা মামলায় আটক ও হয়রানির শিকারদের মুক্তির দাবি জানানো। আওয়ামী লীগের ১০ ভাগ লোক খারাপ হতে পারে, তার মানে তো সবাই দোষী নয়। ঢালাওভাবে এসব করে আপনারা কিসের শান্তি প্রতিষ্ঠা করতে চান?”

নির্বাচনি জনসভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ধানের শীষ   শামীম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close