শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
জামায়াত ক্ষমতায় গেলে এক হাতে সার্টিফিকেট, আরেক হাতে চাকরি: মহসিন
ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. মহসিন বলেছেন, এখনো ইনকিলাব মঞ্চের উদীয়মান নেতাদের ওপর হামলা করা হচ্ছে। প্রয়োজনে আমরা আরেকটি জুলাই ২৪ ঘটাতে বাধ্য হবো।

তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদকসেবী, জুয়াড়ি ও সন্ত্রাসী বানানোর পরিবর্তে দক্ষ, মেধাবী ও বিনয়ী তরুণ সমাজ গড়ে তোলা হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করলে দেশ হবে সুন্দর, আত্মনির্ভরশীল ও আত্মকর্মসংস্থানে ভরপুর।’

জামায়াতের এই প্রার্থী বলেন, “আমরা এক হাতে সার্টিফিকেট, আরেক হাতে চাকরির ব্যবস্থা করবো। নতুন শিক্ষিত বেকারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, “আপনারা আমাকে ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন—এই প্রত্যাশা করি। আমি বাঞ্ছারামপুরের মানুষের শাসক নয়, খাদেম হতে চাই।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হায়দরনগর মদন ফকির বাড়ির মাঠে আয়োজিত মাদকবিরোধী ফ্রিজ টিভি মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হায়দরনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সমাজসেবক মো. মোবারক হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাইনুদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী নুরুল ইসলাম, কাজী মো. ইব্রাহিম, এরশাদ উল্লাহ, মতিউর রহমান, ফারুক আহম্মেদসহ অন্যান্যরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   জোট   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close