সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
হ্নীলায় দাঁড়িপাল্লার পথসভায় মানুষের স্রোত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৫ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ১১:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেছেন, ‘সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ন্যায়, ইনসাফ ও সুখী-সমৃদ্ধ উখিয়া-টেকনাফ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।'
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। 

এতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লা থেকে মিছিলে মিছিলে মানুষের ঢল নামে। 
 
পথসভায় নুর আহমদ আনোয়ারী বলেন, ‘বছরের পর বছর একটি পরিবার ক্ষমতা ভোগ করবে আর সাধারণ মানুষ শোষিত হবে সেটা আর এই আসনের মানুষ দেখতে চায় না। আপনারা এবার আমাকে সংসদে পাঠান। আমি উন্নয়নে ভরে দেব পুরো উখিয়া-টেকনাফ।’ 
  
তিনি বলেন ‘এখানকার নাফ নদী, স্থল বন্দর, নাফ ট্যুরিজম, এনজিওতে স্থানীয়দের চাকরি নিশ্চিত করা, দমদমিয়া টু সেন্টমার্টিন ঘাট, পানখালী থেকে বাহারছড়ার পাহাড়ি সংযোগ সড়ক, হ্নীলা-হোয়াইক্যংয়ে ফায়ার সার্ভিস স্থাপন, ১০০ শয্যা হাসপাতাল নির্মাণ, হ্নীলা পুরাতন বাজার মিনি বন্দর সচল করা, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তর, মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ, শাহপরীরদ্বীপ করিডোর চালু, মেরিন ড্রাইভ সড়ক আধুনিকায়ন, অপহরণ ও ইয়াবামুক্ত এলাকা উপহার দেয়া হবে।’
 
তিনি আরো বলেন, ‘আপনাদের কোন সমস্যার জন্য আমার পেছনে পেছনে ঘুরতে হবে না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি সকল দলের মানুষকে সাথে নিয়ে নিজেই ঘুরে ঘুরে দেখবো। আর কোথায় কী কী প্রয়োজন সেই কাজ বাস্তবায়ন করে একটি মডেল আসন হিসেবে উখিয়া-টেকনাফকে গড়ে তুলবো।’
   
টেকনাফ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল্লাহর সভাপতিত্বে হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা গিয়াস উদ্দিন নিজামীর পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শাহজালাল চৌধুরী ও উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।   
     
আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক নুরুল হোছাইন ছিদ্দিকী, অফিস সম্পাদক মুহাম্মদ শাহজাহান, টেকনাফ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, এনসিপি কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, শিবিরের সাবেক জেলা সভাপতি শফিউল আলম খোন্দকার, আব্দুর রহিম নূরী, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত (মেয়র) মোহাম্মদ ইসমাঈল, এনসিপির টেকনাফ উপজেলার প্রধান সমন্বয়ক সায়েম সিকদার

বক্তব্য রাখেন খেলাফত মজলিসের টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন, হোয়াইক্যং ইউনিয়নের মেম্বার কবির আহমদ, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম খলিল, টেকনাফ উপজেলা শিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ তারেক,  মীর মোহাম্মদ জাহাঙ্গীর, ছৈয়দুল ইসলাম সাঈদ, হাফেজ আব্দুর রহিম, জামায়াত নেতা মাওলানা বদিউল আলম, এনসিপি নেতা আল ফাহাদ বাবু, খেলাফত মজলিস নেতা মাওলানা মোহাম্মদ হোসাইন, জিয়াউল হোছাইন কায়সার, আব্দুল মাবুদ, কামাল আহমদ, কামাল হোসাইন, মাওলানা নুরুল বশর ছিদ্দিকী, নুরুল আমিন ও সাইফুল ইসলাম।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার-৪    দাঁড়িপাল্লা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close