সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ, আহত ২
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে নির্বাচনি প্রচারণা চালানোর সময় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী দুই নেতা। এদিকে অবরুদ্ধ অবস্থা থেকে তাদের উদ্ধার করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, গজারিয়া উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী সদস্য সচিব আব্দুর রহমান শফিক (৫২) এবং ভবেরচর ইউনিয়ন বিএনপির সদ্য পদত্যাগকারী আহ্বায়ক অধ্যাপক শফিক শিকদার (৪৫)।

ভুক্তভোগী আব্দুর রহমান শফিক অভিযোগ করে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা যেখানেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইতে যাচ্ছি, সেখানেই বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের অনুসারীরা বাধা দিচ্ছে। শুক্রবার বিকেলে আলীপুরা গ্রামে ভোটারদের কাছে যাওয়ার সময় রতনের অনুসারীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ও অধ্যাপক শফিক শিকদারসহ কয়েকজন আহত হই। আমরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছি এবং বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি। আগামীকাল এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হবে।’

এদিকে অভিযোগ অস্বীকার করে কামরুজ্জামান রতনের সমর্থক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক বলেন, ‘আমরা শুনেছি তারা এলাকায় কালো টাকা বিলি করার সময় সাধারণ মানুষের হাতে ধরা পড়ে। তখন উত্তেজিত জনতা তাদের ধাওয়া দেয়। এর সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত ছিল না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি সম্পর্কে স্থানীয় প্রশাসন অবগত রয়েছে।

​গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখা যায়, প্রতিপক্ষের ধাওয়ায় কয়েকজন ব্যক্তি একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে তাদের মারধর করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। একজনের পাঞ্জাবির পকেট ছেঁড়া অবস্থায় দেখা গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close