শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
পরিবর্তন আনতে মোটরসাইকেল মার্কায় ভোট দিতে হবে: স্বতন্ত্র প্রার্থী শান্ত
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট-২ সংসদীয় আসন (আদিতমারী-কালিগঞ্জ) এলাকার একমাত্র স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত বলেন, দেশে পরিবর্তন আনতে হলে মোটরসাইকেল মার্কায় ভোট দিতে হবে। তাহলে এই এলাকায় উন্নয়ন হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট এলাকায় এক নির্বাচনি সভায় এসব কথা বলেন তিনি।

মমতাজ আলী শান্ত বলেন, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও পারিবারিকভাবে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদরাসা ও মন্দিরে সহযোগিতা, রাস্তা-ঘাট সংস্কার, প্রতিবন্ধী ও অসহায়দের জন্য গৃহ নির্মাণ, গরিব ও এতিম ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা করে আসছি। আমি একজন কৃষকের সন্তান। সে হিসেবে আপনাদের সেবা করতে চাই।

তিনি বলেন, বর্তমানে দেখা গেছে, এই এলাকায় দুই পরিবারের দুইজন হেভিওয়েট জনপ্রতিনিধি থাকলেও কোনো উন্নয়ন হয়নি। আজ মানুষ অবহেলিত, রাস্তা-ঘাটের অবস্থা বেহাল। আমি বিশ্বের অনেক দেশ সফর করেছি। তাদের দেশের রাস্তা-ঘাট কত উন্নত, সেদিকে দেখেন। আমাদের দেশের রাস্তা-ঘাট কত কাঁচা। আমরা কত দূর পিছিয়ে আছি। এ দেশের বিভিন্ন দলের নেতারা জনগণের রাজনীতি করে না, তারা শুধু চোরের রাজনীতি করে। দুই উপজেলায় এমন পরিস্থিতি চাই না, এজন্য পরিবর্তনের দরকার।

তিনি আরও বলেন, ৫৪ বছর ধরে দুটি পরিবারের লোক আমাদের শুধু আশ্বাস দিয়েছে। এজন্য পরিবর্তনের দরকার। সময় এসেছে, সুযোগ এসেছে—এবার তা কাজে লাগাতে হবে। পরিবর্তনের জন্য এ দেশের যুবকদের এগিয়ে আসতে হবে। যেহেতু আমি একজন যুবক, বাকিরা বয়সে প্রবীণ। তারা জনগণের সেবা ঠিকভাবে করতে পারবে না।

তিনি বলেন, আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে এলাকার বেকার যুবকদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি, রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ মসজিদ-মাদরাসার উন্নয়নে কাজ করব। আমার সঙ্গে দেখা করতে দালালের প্রয়োজন হবে না। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেন। এতে নারী ও পুরুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল (ধানের শীষ), জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু (দাঁড়িপাল্লা), জনতা পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মাহফুজুর রহমান (হাতপাখা), জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন (লাঙ্গল), কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায় (কাস্তে) এবং স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত (মোটরসাইকেল)।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close