বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে চায় : আমান উল্লাহ আমান
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। যেদিকেই যাচ্ছি মানুষের আওয়াজ একটাই, ধানের শীষ। মানুষ শান্তির জন্য, উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে চায়। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর চেয়ারম্যান বাড়ির উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি কেরানীগঞ্জ নিয়ে নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, লন্ডনের টেমস নদীর অপর পাড়ে যেমন আরেকটি আধুনিক লন্ডন গড়ে উঠেছে, ঠিক তেমনি ঢাকা শহরের পাশে বুড়িগঙ্গা নদীর অপর প্রান্তে অবস্থিত কেরানীগঞ্জকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে।

আমান উল্লাহ আমান বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই নয়াবাজার বাবুবাজার ব্রিজ, ওয়াশপুর বসিলা ব্রিজ, আলিপুর ব্রিজসহ অসংখ্য ব্রিজ ও সড়ক নির্মাণ করা হয়েছে। বিএনপি আবার ক্ষমতায় এলে কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজসহ কেরানীগঞ্জের প্রয়োজনীয় সকল উন্নয়ন বাস্তবায়ন করা হবে।

আমান, আগামী ১২ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। 

চেয়ারম্যান পুত্র আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ইউনিটের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বকরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ধানের শীষ   আমান উল্লাহ আমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close