শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ধানের শীষের জয় হবে এক লক্ষ ভোটের ব্যবধানে : ফারুক আলম
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৬ এএম আপডেট: ০৭.০২.২০২৬ ৪:২০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ফারুক আলম সরকার বলেন, আমাদের ধানের শীষের জয়টা হবে এক লক্ষ ভোটের ব্যবধানে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার বাড়ি ইউনিয়নের বাদিনার পাড়া গ্রামে নির্বাচনি উঠান বৈঠকে শিক্ষক জাহিদ হোসেনের নেতৃত্বে ৬ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, যারা এমপি প্রার্থী তাদের লিস্ট করা হচ্ছে কেন্দ্র থেকে, এর মানে বুঝতে বেশি বাকি লাগে না, তারেক রহমান সরকার গঠন করছে। কাদের দিয়ে সরকার গঠন করবে, মন্ত্রী পরিষদ গঠন করবে সেটি আগে থেকেই বাছাই করে নিচ্ছেন। ভোটের একদিন বা দুইদিন পরে শপথ গ্রহণ হবে। আপনাদের ভাগ্য যদি ভালো হয় গাইবান্ধায় জেলায় মন্ত্রিত্ব আসতে পারে। তাই উন্নয়নের স্বার্থেই ধানের শীষকে বিজয়ী করুন।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম শামীম, অধ্যক্ষ আরসাদুল কবির রাঙ্গা, শিক্ষক জাহিদ হোসেন, অবসর প্রাপ্ত সেনা সদস্য সুজাউদ্দৌলা, চেয়ারম্যান আমিরুল  ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close