সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
জাতীয়
শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকায় আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকবে। সেইসাথে আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে, সারা দিনই ঢাকাতে পূর্বের দিনের মত স্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে ঢাকা ও তৎসংলগ্ন এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ পরিষ্কার থাকবে। এ সময় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক সাতদ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ৪৮ মিনিটে এবং আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ছয়টা ৩৭ মিনিটে। গেল ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, গতকাল শুক্রবার রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সাপ্তাহিক পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সেইসাথে ভোরের দিকে দেশের নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে কিছুটা বাড়তে পারে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শুষ্ক   ঢাকার আবহাওয়া   তাপমাত্রা অপরিবর্তিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close