সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
নির্বাচনি আচরণবিধি ভঙ্গ, জামায়াত আমীরসহ পাঁচজনকে জরিমানা
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে হাসপাতালে ভোটের প্রচারণা ও কম্বল বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীরসহ পাঁচজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২টি কম্বল জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহর (এমবি বাকের) পক্ষে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর ইউনিয়ন জামায়াতের আমীর হুসাইন আহম্মেদ কাবুল, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল এবং কর্মী ওবায়দুল্লাহ বিন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তারা কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে রোগীদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন।

এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বালিদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলী আকবার মোল্যাকে কম্বল দিয়ে ভোট চাইতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তার সঙ্গে জামায়াত নেতাকর্মীদের কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হলে হাসপাতালের পরিবেশ অশান্ত হয়ে ওঠে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. শাহানুর জামান এবং মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক তদন্তে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ায় ইউএনও’র নির্দেশে পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

মো. আশরাফুজ্জামান বলেন, 

‘নির্বাচনি আইন ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে আটককৃতদের মাগুরার ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যাডজুডিকেশন কমিটির বিচারকের আদালতে পাঠানো হয়েছে।’

মোহা. শাহনুর জামান বলেন, ‘ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যাডজুডিকেশন কমিটির বিচারক আইয়বুর রহমান সিয়াম আটককৃতদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে মুক্তি দিয়েছে। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৩২ পিস কম্বল এতিম খানায় বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা সংগঠনের প্রতি ছাড় দেওয়া হবে না।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচনি আচরণবিধি ভঙ্গ   জামায়াত আমীর   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close