শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
ঠাকুরগাঁও পৌছেছেন তারেক রহমান, জনসভা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৪ এএম
ছবি : ভিডিও থেকে নেওয়া

ছবি : ভিডিও থেকে নেওয়া

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এখানে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে জনসভায় বক্তব্য দিবেন তিনি। ইতোমধ্যে শুরু হয়েছে জনসভা। কিছুক্ষণ আগে জনসভার মঞ্চে উঠেছেন তারেক রহমান।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি উপস্থিত হওয়ার কথা থাকলেও ভোর থেকেই নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে শুরু করেন।

ঠাকুরগাঁও তারেক রহমানের আগমন ঘিরে ইতোমধ্যে জনসভাস্থলে বিএনপির নেতা কর্মীদের ঢল নেমেছে। সময় যতো বাড়ছে ততোই নেতাকর্মীদের ভিড় বাড়ছে। দলীয় প্রধানকে কাছ থেকে এক ঝলক দেখার জন্য অধীর হয়ে উঠেছেন বিএনপির সব স্থরের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, ‘সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

তারেক রহমানের এই সভায় লক্ষধিক লোকের সমাগম হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   তারেক রহমান   জনসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close