মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুর বিভাগ ও সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি দিলেন শফিকুর রহমান
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯ পিএম আপডেট: ০৭.০২.২০২৬ ১২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আল্লাহ তায়ালার ইচ্ছা ও জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফরিদপুরের নামে আলাদা বিভাগ গঠন এবং বিভাগীয় শহরের মর্যাদায় সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “ফরিদপুর ঐতিহ্য, সম্ভাবনা ও সম্পদের দিক থেকে একটি সমৃদ্ধ জনপদ। অথচ বছরের পর বছর অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে এ অঞ্চল পিছিয়ে পড়েছে। আমরা ক্ষমতায় এলে ফরিদপুরের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব।”

নদী রক্ষা ও পরিবেশ পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “নদীগুলোকে হত্যা করে অনেক জায়গায় মরুভূমি তৈরি করা হয়েছে। আমরা সেই নদীগুলোর জীবন ফিরিয়ে দিতে চাই। নদী বাঁচলে কৃষি বাঁচবে, মানুষ বাঁচবে।”

ফরিদপুর মেডিকেল কলেজের প্রসঙ্গ টেনে জামায়াত আমীর বলেন, “মেডিকেল কলেজ আছে, কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নেই। মানুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে হয়। আমরা ফরিদপুর মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই।”

“ফরিদপুরে বিপুল পরিমাণ পাট উৎপাদন হলেও একের পর এক পাটকল বন্ধ হয়ে গেছে। আমরা শিল্প বন্ধ নয়, শিল্প চালু করতে চাই। যেখানে কৃষিপণ্য বেশি উৎপাদন হয়, সেখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”

যুব সমাজকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, তাদের হাতে কাজ তুলে দিতে চাই। দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে আমাদের অগ্রাধিকার।”

রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না। জামায়াত ইসলামের বিজয় নয়, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই শান্তিতে, নিরাপত্তায় ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে।”

ফরিদপুর জেলা জামায়াত আমীর মাওলানা মো. বদরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন এবং বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এর মধ্যে ফরিদপুর-১ আসনে ডা. মো. ইলিয়াচ আলি মোল্লা (দাঁড়িপাল্লা), ফরিদপুর-২ আসনে মাওলানা শাহ আকরাম আলি (রিকশা), ফরিদপুর-৩ আসনে প্রফেসর আবদুত তাওয়াব (দাঁড়িপাল্লা), ফরিদপুর-৪ আসনে মাওলানা মো. সরোয়ার হোসেন (দাঁড়িপাল্লা), রাজবাড়ী-১ আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম (দাঁড়িপাল্লা), রাজবাড়ী-২ আসনে জামিল হিজাযী (শাপলা কলি) এবং মাদারীপুর-৩ আসনে রফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা) উল্লেখযোগ্য।

সমাবেশ শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   বিভাগ   সিটি কর্পোরেশন   প্রতিশ্রুতি   শফিকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close