রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
বিজিবির অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্রের সরঞ্জামাদি আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি ভারতীয় এয়ার গান, ১টি বিদেশী গ্যাস পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্রের আনুষাঙ্গিক সরঞ্জামাদি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র জানায়, (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহল দল চৌগাছা থানাধীন দৌলতপুর গ্রামের একটি মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। 

এসময় পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ার গান, ১টি বিদেশী গ্যাস পিস্তল, ট্রিগার স্প্রিং ৩০টি, ব্যাকসাইড ইউ ১৪টি ও ফ্রন্ট সাইড টিপ ২৯টি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র আরও জানায়, আটককৃত অস্ত্র ও আনুষাঙ্গিক সরঞ্জামাদির সর্বমোট সিজার মূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় একটি মামলা দায়েরের মাধ্যমে সেগুলো হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

স্থানীয়রা বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বিজিবি   অস্ত্র   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close