শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
কৃষি ঋণ দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র ঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম আপডেট: ০৭.০২.২০২৬ ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্ষমতায় গেলে কৃষি ঋণ দেওয়ার পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণ মওকুফ করার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ে নির্বািনি জনসভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভায় তারেক রহমান বলেন, ‘১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ দেওয়া হবে। পাশাপাশি, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণও মওকুফ করা হবে। কৃষির পাশাপাশি আইটি পার্ক গড়ে তোলা হবে উত্তরবঙ্গে।’

‘বিএনপি সব সময় দেশ ও জনগণের পক্ষে কাজ করে, এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। ৭১ কিংবা ২৪ এ দেখিনি কে হিন্দু, কে মুসলিম–আমরা সবাই মিলে এক সাথে এদেশে বসবাস করব। ধর্ম নয়, কর্ম ও মেধা দিয়ে বিচার হবে।’

এই নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে জানিয়ে তারেক রহমান বলেন, ‘এ নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের নয়, দেশ পুনর্গঠনের নির্বাচন। সময় এসেছে পছন্দের প্রার্থী নির্বাচনের।’ ২৪– এর আন্দোলনকে বৃথা যেতে দেওয়া হবে না।’

অন্য দলের সমালোচনা নয়, বিএনপি নির্বাচনি সমাবেশে দেশ নিয়ে পরিকল্পনা তুলে ধরছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘ক্ষমতায় গেলে চিনি কল, চা শিল্প, রেশম শিল্প চালু করব। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হবে।’ 

২ দশক পর ঠাকুরগাঁওয়ে নির্বাচনি জনসভায় অংশ নিলেন তারেক রহমান। এরপর নীলফামারী ও দিনাজপুরে জনসভায় যোগ দেবেন তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কৃষি ঋণ   ক্ষুদ্র ঋণ মওকুফ   প্রতিশ্রুতি   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close