শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অপচেষ্টা চালাচ্ছে কোন দল, জানালেন মাহাদী আমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৪ পিএম
মাহাদী আমিন

মাহাদী আমিন

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন অভিযোগ করে বলেছেন, ‘একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অপচেষ্টা চালাচ্ছে।’

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা উত্তর সিটির গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মাহাদী আমিন বলেন, ‘লক্ষ্মীপুরে ভুয়া সিল উদ্ধার এবং রাজধানীর সূত্রাপুরে বিপুল পরিমাণ স্ট্যাম্প উদ্ধারের ঘটনা প্রমাণ করে- নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল সহিংসতা ও বিশৃঙ্খলার পরিকল্পনা করছে।’

‘এসব কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনি পরিবেশকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

মাহাদী আমিন বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ঘোষিত দলীয় ইশতেহার কেবল একটি নির্বাচনি অঙ্গীকার নয়, বরং বিগত দিনে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের রূপরেখা।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অপচেষ্টা   মাহাদী আমিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close