মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: মোশাররফ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় আমরা ২০ হাজার কিলোমিটার খাল খনন করব।

১২ তারিখে নির্বাচনে জয়লাভ করলে ১৩ তারিখ থেকে খাল খনন শুরু হবে। জলবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। কুয়াকাটাকে কেন্দ্র করে ভাগ্য পরিবর্তন করে দেওয়া হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থার্ড ল্যাঙ্গুয়েজ-এর প্রচলন করা হবে।

শনিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় টিম-৯১ (এসএসসি ৯১ ব্যাচ)-এর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে পটুয়াখালী-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘‘বিগত সরকার পায়রা বন্দরকে কেন্দ্র করে ১৬ হাজার কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু এর সুফল আমরা পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইউনুস সরকার মাতারবাড়ি বন্দর নিয়ে ব্যস্ত। সমরাস্ত্র কারখানা আমাদের এখানে দিয়ে দিতে পারতো, কিন্তু না, কারণ এখানে একটা পোর্ট আছে। কিন্তু তারা চট্টগ্রামের সঙ্গে চুক্তি করেছে। আমরা দেখেছি ভারতের সঙ্গে একটি ইকোনমিক জোন ছিলো, সেটি বাতিল করে আরেকটি দেশকে দিয়ে দিচ্ছে, অথচ আমাদের এখানে ৮ হাজার একর জমি রয়েছে। ৮ হাজার একর জমি পড়ে আছে, কিন্তু সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে এগুলো বাস্তবায়ন করা হবে।’’

‘‘আগামী দিনে একটি চূড়ান্ত ফাইট করতে হবে, ইনশাল্লাহ সেই সৎ সাহস আমাদের আছে। শুধু দরকার আপনাদের সহযোগিতা ও সমর্থন। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা প্রচুর লিখতে হবে। আপনারা বিভিন্ন আইটেমগুলো সিলেক্ট করে এখানে কি সমস্যা কি সম্ভাবনা রয়েছে, এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিলে এগুলো বাস্তবায়ন করা সহজ হবে।’’

টিম-৯১-এর সদস্য লিটু বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জি সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় পটুয়াখালী-৪ আসনের ৩৭টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয় এবং বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ক্ষমতা   মোশাররফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close