মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নির্বাচনকে সামনে রেখে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের নিরাপত্তা তল্লাশি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সারে বারোটা পর্যন্ত গোয়ালন্দ ঘাট থানার ওসির নেতৃত্বে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড ও দৌলতদিয়া ট্রাফিক বক্সের সামনে অবৈধ মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি ও গণপরিবহনে তল্লাশি করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা, অবৈধ অস্ত্র পরিবহন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়—সেটি নিশ্চিত করতে পুলিশের এই তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি রাতের বেলায় টহল জোরদার করা হয়েছে এবং সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, “সকাল ১০টা থেকে বেলা সারে বারোটা পর্যন্ত তল্লাশি কার্যক্রম করা হয়েছে। এ সময় জেলা ট্রাফিক পুলিশের সহায়তায় মোটরসাইকেলে ৬টি মামলা দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে চলাচল করতে পারেন, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”

তিনি আরও জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের সময় বিভিন্ন গুজব ও অপরাধমূলক তৎপরতার আশঙ্কা থাকে। পুলিশি তল্লাশি ও উপস্থিতি থাকায় তারা নিজেদের নিরাপদ বোধ করছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   পুলিশ   নিরাপত্তা তল্লাশি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close