শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১২ পিএম আপডেট: ০৭.০২.২০২৬ ৩:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে তিস্তা নদী থেকে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান পীরপাড়া গ্রাম এবং নোহালী ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গঙ্গাচড়া সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় অনুমতি ছাড়া বালু উত্তোলনের অপরাধে কচুয়া বাজার এলাকায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম বলেন, “অনুমতি ছাড়া বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে নদীভাঙন বৃদ্ধি পায় এবং পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযানকালে উপস্থিত স্থানীয়দেরও অনুমতি ছাড়া বালু উত্তোলন না করার জন্য সতর্ক করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   বালু উত্তোলন   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close