রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
দশমিনায় যৌথবাহিনী ও থানা পুলিশের অভিযানে মাদক সম্রাট আটক
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় যৌথবাহিনী ও থানা পুলিশের অভিযানে এক মাদক সম্রাটকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রাম থেকে আটক করা হয়।

আটককৃত শাহীন (২৫) আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মজিবুর খলিফার ছেলে।

জানা যায়, দশমিনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৭৮৩২ মেজর তানজিল নূরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা উপজেলার মাদক সম্রাট শহিনকে আটক করে। আটকের সময় ৪টি দেশি অস্ত্র, ২ গ্রাম গাজা, ২ পিচ ইয়াবা, মাদক দ্রব্য খাওয়ার উপকরণ, ২টি মোবাইল, ১টি মাদক দ্রব্য মাপার উপকরণ ও ৫টি সিরিঞ্জ উদ্ধার করা হয়।

আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৭৮৩২ মেজর তানজিল নূর বলেন, ‘নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষায় দেশিয় অস্ত্র উদ্ধারসহ মাদক নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে উপজেলার আলীপুর থেকে একজন মাদক সম্রাটকে গ্রেপ্তারসহ দেশিয় অস্ত্র, মাদক, মাদক সেবনের সরমঞ্জাম উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানায়, সেনাবাহিনী ও থানা পুলিশের অভিযানে শাহীন নামের একজনকে দেশীয় অস্ত্র, মাদকসহ আটক করে থানায় সোপর্দ করা হয়। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  দশমিনা   অভিযান   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close