সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
পত্নীতলায় মহিলা জামায়াতে ইসলামীর প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারাদেশে নারীদের ওপর অব্যাহত হামলা, নির্যাতন ও হেনস্তা এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অবমাননার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর নতুনহাট এলাকা থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গরুহাটির সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, নারীর মর্যাদা রক্ষা, দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পাশাপাশি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, একটি সভ্য সমাজে নারীদের প্রতি সহিংসতা ও সম্মানহানির কোনো স্থান নেই। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ইসলামি নেতৃবৃন্দের বিরুদ্ধে অবমাননাকর আচরণ জাতি কখনো মেনে নেবে না।

এসব ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। 

এ সময় নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি হাবিবা সুলতানা, জেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আমিনা সওদাগরসহ স্থানীয় মহিলা বিভাগের নেত্রীবৃন্দ ও অন্যান্য মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   মহিলা   জামায়াতে ইসলামী   প্রতিবাদী   মিছিল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close