শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-২ আসনের মহিলা বিভাগের নির্বাচন পরিচালক ডা. মনোয়ারা আজাদ, সহকারী নির্বাচন পরিচালক লায়লা আরজুমান, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মনিরা সাইদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, “দেশে নারীদের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে। প্রতিনিয়ত নারীরা সহিংসতা, নির্যাতন ও হেনস্তার শিকার হচ্ছে। অথচ এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।”

বক্তারা আরও বলেন, “নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু বর্তমান ব্যবস্থায় নারীরা নিরাপদ নয়। অবিলম্বে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   নারী   হেনস্তা   প্রতিবাদ   বাগেরহাট   বিক্ষোভ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close