রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফুলবাড়িয়ায় অপপ্রচারের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোহা. কামরুল হাসান মিলনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং তার দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রতিবাদ জানাতে শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা জামায়াতের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় ফুলবাড়িয়া প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. ফজলুল হক শামীম, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, জাকির হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে এমপি প্রার্থী অধ্যক্ষ মোহা. কামরুল হাসান মিলন অভিযোগ করেন, “শুক্রবার বালিয়ান ইউনিয়ন মোহাম্মদ নগরে অনাকাঙ্খিত ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমার পরিবার ও দলের নাম জড়িয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “নির্বাচনি মাঠে জামায়াতের জনপ্রিয়তা ও গণসমর্থন দেখে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সাধারণ জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করার আহ্বান জানাই।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফুলবাড়িয়া   অপপ্রচার   জামায়াত প্রার্থী   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close