শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
চকরিয়ায় ১৩০টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা সংযোগ স্থাপন সম্পন্ন
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে চকরিয়া উপজেলার ১৩০টি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন করা হয়েছে। এসব ক্যামেরা মনিটরিংয়ের জন্য চকরিয়া থানায় ডকিং স্টেশন চালু করা হয়েছে। পাশাপাশি ১৩০টি বডিওর্ন ক্যামেরার সংযোগ স্থাপনও সম্পন্ন করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চকরিয়া থানায় এ উপলক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনো প্রকার অঘটন না ঘটে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সচেতন রয়েছে। চকরিয়া উপজেলার ১৩০টি ভোট কেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ, ১৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ৫৫টি ভোট কেন্দ্র—যেগুলোতে অতীতে কোনো সময় গোলযোগ হয়নি—সেগুলোকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ওসি মনির হোসেন আরও জানান, প্রত্যেকটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর আলাদা নজরদারি ব্যবস্থা থাকবে। যার মনিটরিং লিংক উপজেলা, জেলা, জোন, বাহিনীর হেডকোয়ার্টার ছাড়াও নির্বাচন কমিশন থেকেও রিয়েল টাইমে দেখা সম্ভব হবে। এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্র এলাকার প্রতিটি জনপদের সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার আশ্বাস প্রদান এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি মনির হোসেন আশা প্রকাশ করে বলেন, “এবারের নির্বাচনে চকরিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চকরিয়া   সংযোগ   সিসি ক্যামেরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close