মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পবিত্রতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে : নওগাঁ ডিসি
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভোট গ্রহণের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দেশের স্বার্থে নিজেদের উপর অর্পিত দায়িত্বটি পবিত্রতার সঙ্গে পরিপূর্ণভাবে পালন করারও কোন বিকল্প নেই। এক প্রশিক্ষণ কর্মশালায় নওগাঁ ডিসি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এই কথাগুলো বলেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের প্রথম নির্বাচন। আগামীর বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণে যেমন হ্যাঁ ভোট প্রদানের কোন বিকল্প নেই। তেমনিভাবে ভোট গ্রহণের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দেশের স্বার্থে নিজেদের উপর অর্পিত দায়িত্বটি পবিত্রতার সঙ্গে পরিপূর্ণভাবে পালন করারও কোন বিকল্প নেই।’ 

তিনি বলেন, ‘আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে হলে একটি সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে আসন্ন নির্বাচনের ভোট গ্রহণ করতে হবে। তাই ভোট গ্রহণের সঙ্গে যারা জড়িত থাকবেন তারা অবশ্যই সরকারের নির্দেশনা মোতাবেক নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।’ 

কোথাও কোন সমস্যার সম্মুখিন হলে অবশ্যই দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন তিনি। সবাই মিলে নওগাঁয় একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করে দেশের মধ্যে রেকর্ড গড়তে জেলা প্রশাসক সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।    

অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব। 

প্রশিক্ষণে ভোট গ্রহণের নিয়মাবলি, দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা সমন্বয়, ব্যালট/ইভিএম ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র মোকাবিলা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনের আনুষ্ঠানিক ডামাডোল বাজার আগে থেকেই জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পুরো টিম কঠোর পরিশ্রম করে আসছে। নওগাঁর স্বার্থে জেলা পুলিশ যে কোন ধরণের অপরাধমূলক কর্মকান্ডকে কঠোর হাতে দমন করতে বদ্ধ পরিকর। জেলাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে জেলা পুলিশ বড় ধরণের কোন সহিংসতা ছাড়াই আসন্ন সংসদ নির্বাচনকে শেষ করতে সর্বদাই প্রস্তুত রয়েছে। যদি কোন ব্যক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান তাহলে জেলা পুলিশ তাকে কঠোর হাতে দমন করতে বাধ্য হবে।’ 

এই অঞ্চলের মানুষ শান্তি প্রিয় তাই এই জেলাতে একটি সুন্দর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  পবিত্র   দায়িত্ব   নওগাঁ ডিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close