রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভারত পানি বণ্টনের এখনো কোনো সুরাহা দেয়নি: মির্জা ফখরুল
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, ‘ভারত পানি বণ্টনের বিষয়ে এখনো কোনো সুরাহা দেয়নি।’

তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক আইনে প্রতিবেশী দেশকে ন্যায্য পানির হিস্যা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু ভারত এখনো সেই ন্যায্য হিস্যা দেয়নি। বরং আমরা যখন এ বিষয়ে আলোচনা করেছি, তখন ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের ওপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে গেছে। আমরা সঠিক হিস্যা পেলে তিস্তা এভাবে মরে যেত না।’’

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জে আর সেন্টারে আসাদুল হাবিব দুলু রচিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘‘আমাদের দল থেকে তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হয়েছে। এই মহাপরিকল্পনার মাধ্যমে শুধু পানির প্রবাহ নয়, তিস্তাপাড়ের মানুষের জীবনমান কীভাবে উন্নত করা যায়, সে বিষয়েও আমাদের কাজ করতে হবে।’’

আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে তিনি বলেন, ‘দুলু একজন সৃজনশীল মানুষ। রাজনীতিবিদ হয়েও যে সৃষ্টিশীল হওয়া যায়, তার এলাকায় না গেলে তা বোঝা যাবে না। আমি তার ভক্ত।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুল হাবিব দুলুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভারত   মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close