সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
রাজনীতি
বিদেশি শক্তিকে দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না : আমীর খসরু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের মালিকানা দেশের মানুষের হাতেই থাকবে। কোনো বিদেশি শক্তিকে এ দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না।’
 
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশ যখনই সংকটময় ও ক্লান্তিকাল অতিক্রম করেছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি। ধানের শীষে ভোট দিলে ফটিকছড়ি ভালো থাকবে, চট্টগ্রাম ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে।’

অতীতের মতো আগামীতেও জনগণ বিএনপির ওপর আস্থা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করবে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম, নির্যাতন ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা আজ পরীক্ষিত ও সংগ্রামী শক্তিতে পরিণত হয়েছেন। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। ১২ ফেব্রুয়ারির নির্বাচন এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।’
 
এই নির্বাচনের মধ্য দিয়েই একটি পরিকল্পিত, গণতান্ত্রিক ও জনগণের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিএনপির জেষ্ঠ এ নেতা বলেন, ‘একদলীয় বাকশাল ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া। পরবর্তীতে বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি। বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
 
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছালাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সল মাহমুদ ফয়জী প্রমুখ।  

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি    আমীর খসরু      
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close