রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফেঞ্চুগঞ্জে তেত্রিশটি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেছেন, ‘উপজেলায় মোট ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’ 
 
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সামগ্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

সভায় ইউএনও বলেন, ‘ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোটের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোনো ধরনের উদ্বেগজনক পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি। উপজেলায় মোট ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’ 

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ‘মাঠপর্যায়ে পুলিশের পাশাপাশি ১৫০ জন সেনা সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ বদরুল আমিন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, সিনিয়র সদস্য জুলহান চৌধুরী ও আব্দুর রহমান বাবুল, সহযোগী সদস্য ছামি হায়দার এবং জাহিদুর রহমান রিপন।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  ফেঞ্চুগঞ্জ    ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র    সিলেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close