শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সাড়ে ছয় ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার সাড়ে ছয় ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় চারটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইঞ্জিন বিকল হওয়ায় পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশন নিয়ে যাওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলস্টেশন মাস্টার মো. রুমান আহমেদ। 

তিনি বলেন, ‘পাহাড়িকা এক্সপ্রেস ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকাগামী পারাবত, ঢাকাগামী জয়ন্তিকা, সিলেটগামী পাহাড়িকা ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সিডিউল বির্পযয় ঘটেছে।’
  
জানা যায়, এর আগে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২ টার দিকে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবার হুক ছিঁড়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশনে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর স্বাভাবিক হয় সিলেটের সাথে রেল যোগাযোগ। 
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:   সিলেট    রেল যোগাযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close